দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয় আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।আমাদের শিক্ষকমণ্ডলী তাদের নিষ্ঠা ও আন্তরিকতায় প্রতিটি শিক্ষার্থীর মানসিক, নৈতিক ও শারীরিক বিকাশে অবদান রাখছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে, যা আমাদের গর্বিত করে।আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলা—যিনি হবে নৈতিক ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ এবং সমাজ ও দেশের জন্য দায়বদ্ধ।আমি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের এই অগ্রগতির পথকে সুগম করেছে।
আসুন, আমরা সকলে মিলে এই প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যাই।
ধন্যবাদ।
বাপ্পাদিত্য মিস্ত্রী
প্রধান শিক্ষক
দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয়
