সভাপতির বাণী

দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয় একটি শিক্ষার আলোঘর, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি গড়ে তোলা হয় সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে। এ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, কর্মচারী, অভিভাবক ও সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যদের, যাঁদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়টি আজ সুনামের সাথে এগিয়ে চলছে।

শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সঠিক দিকনির্দেশনার জন্য একটি উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশগড়ার কারিগর। তাই তাদের মধ্যে সৃজনশীলতা, মানবিকতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে।

আমি প্রত্যাশা করি, দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয় আগামী দিনে আরও সাফল্যের শিখরে পৌঁছাবে এবং একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

ধন্যবাদান্তে,

সিদ্ধার্থ সিকদার( ব্যবস্থাপক) অগ্রনী ব্যাংক, পিরোজপুর


সভাপতি
ব্যবস্থাপনা কমিটি
দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয়