প্রতিষ্ঠানের ইতিহাস

দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয় টি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ১ নং শিকদারমল্লিক ইউনিয়নের দক্ষিণ গাবতলা গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল স্বর্গীয় তারিনী চরন মিস্ত্রী মহাশয় এর হাত ধরে। তিনি ১৯৪৭ সালের দিকে নিজের পিতার নামে বিশ্বনাথ এমই মডেল স্কুল নামে তার নিজম্ব ভূমি দানের উপরে অবস্থিত হয়। পরবর্তিতে ১৯৭৩ সালে এটি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেন। তারিনী চরন মিস্ত্রী মহাশয় এর বড় পুত্র স্বর্গীয় বিধান চন্দ্র মিস্ত্রী .৫০শতাংশ ভূমি দান করে একই জায়গায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তিতে তিনি এবং তার ছোট ভাই সুভাষ চন্দ্র মিস্ত্রী ১০০ শতাশং ভুমি মাধ্যমিক বিদ্যলয় এর নামে দান করেন। একই সাথে স্থানীয় স্বর্গীয় হরিপদ ব্যাপারী .২০ শতাংশ, বিনয় চন্দ্র মজুমদার এর পরিবার .০৭ শতাংশ, শ্যামল মজুমদার এর পরিবার .০৪ শতাংশ ভুমি দান করে প্রতিষ্ঠানটির চাহিদা পূরন করেন। একই সাথে প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মানের জন্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব সেকেন্দার আলী হাওলাদার ৫০০০০ টাকা দান করে দাতা হিসেবে প্রতিষ্ঠানে যুক্ত হন। ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে সুনামের সহিত চলমান আছে।